Vision 2030 Alliance নিশ্চিত ভবিষ্যৎ গড়ার যৌথ উদ্যোগ!
ভিশন ২০৩০ এলায়েন্স হলো আপনার, আমার এবং আমাদের সকল সদস্যদের সম্মিলিতভাবে একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার একটি সুসংগঠিত উদ্যোগ। এই এলায়েন্স গঠনের মূল লক্ষ্য হলো ১০,০০০ সদস্যের অংশগ্রহণের মাধ্যমে নিয়মিত মাসিক সঞ্চয় সংগ্রহ করে একটি শক্তিশালী মূলধন গড়ে তোলা। এই মূলধনকে পরিকল্পিত ও নিরাপদভাবে বিভিন্ন লাভজনক ও সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করে সদস্যদের বিনিয়োগকে বহুগুণ বৃদ্ধি করা এবং স্থায়ী আর্থিক মুনাফা নিশ্চিত করা।
আমি বিস্তারিত জানতে চাই!
এখনই কল করুন!
আমাদের পরিকল্পনা:
বর্তমান বাস্তবতায় ঢাকা শহরে বা এর আশপাশে নিজের জমি কেনা অনেকের কাছেই একটি কঠিন স্বপ্ন। কিন্তু আমরা বিশ্বাস করি সমবায় বা সমিতিরি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া সম্ভব। আমাদের পরিকল্পনা অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ এলাকাসমূহে জমি ক্রয়, ভূমি উন্নয়ন, প্লট, এপ্যার্টমেন্ট, শপিং মল এবং অন্যান্য সম্ভাবনাময় বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে। উল্যেখযোগ্য এলাকা সমূহ হলো: সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, কালিয়াকৈর, গাজিপুর, পূর্বাচল, মৈনারটেক, আফতানগর, ডেমরা, হাসনাবাদ, কেরাণীগঞ্জ ইত্যাদি।
কেন আপনি আমাদের সদস্য হবেন?
➡️ সম্পূর্ণ আর্থিক স্বচ্ছতা ও নিয়মিত আপডেট প্রদান।
➡️অভিজ্ঞ টিমের মাধ্যমে লাভজনক ও সম্ভাবনাময় বিভিন্ন বিনিয়োগের খাত নির্বাচন করা।
➡️সহজ সঞ্চয়ের মাধ্যমে অর্থ প্রদানের সুবিধা (১০০০/- মাসিক কিস্তিতে)।
➡️আইনি সহায়তা ও বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিতকরণ
সদস্যদের প্রাথমিক নিয়ম-কানুন সমূহ
সংগঠনের সকল সদস্যের জন্য প্রযোজ্য মূলনীতি ও বিধিমালা
প্রাথমিকভাবে সদস্য সংখ্যা ১০,০০০ জন।
প্রাথমিকভাবে শেয়ার সংখ্যা ১০,০০০ টি।
প্রাথমিক প্রত্যেক সদস্য প্রতি মাসে সঞ্চয়/বিনিয়োগ ১,০০০/- টাকা।
সকল সদস্যের সমান অধিকার প্রয়োগের ক্ষমতা থাকবে।
পদাধিকার/অংশীদারিত্বের ভিত্তিতে প্রধানে সবাই সমান।
সকল কাজে সততা ও জবাবদিহিতার নিশ্চিতা থাকবে।
ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে সকল সদস্যদের নিয়ে সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেইজবুক গ্রুপ পরিচালনা করা হবে।
আমাদের এই সংঘটনের মেয়াদ ৫ বছরান্তে বর্ধিত করা হবে।।
যদি কেউ এখানে থেকে সদস্য হতে চায় তবে নূন্যতম ৫ বছরের জন্য হতে হবে।
যদি বিশেষ কারণে কোন সদস্য মেয়াদপূর্তির আগে সদসপদ থেকে অবসরে নিতে চান সেক্ষেত্রে ঐ সময়ের বাজার মূল্য হিসেবে ও সকলের মতামতের ভিত্তিতে তার জমাকৃত মূল টাকা ও লভ্যাংশ ফেরত দেওয়া হবে।
মেয়াদপূর্তির পর যদি কোন সদস্য সেচ্ছায় সংগঠন থেকে অবসর নিতে চায় তবে তার বাৎসরিক হিসাব কষে মূল জমাকৃত অর্থ ও আনুপাতিক হারে লভ্যাংশ প্রদান করা হবে।
প্রতি ৬ মাস অন্তর সকল সদস্যদের উপস্থিতিতে মিটিং অনুষ্ঠান করা হবে।
সকলের মতামতের ভিত্তিতে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে ভার্চুয়াল মিটিং (জুম/গুগল মিট) আয়োজন করা হবে।
সকল সদস্যদের মিটিং এ উপস্থিত থাকা বাধ্যতামূলক। যদি কোন বিশেষ কারণে কেউ উপস্থিত হতে না পারেন তবে মিটিং এ গৃহীত সকল সিদ্ধান্তের বিষয়ে মতামত উপস্থাপন করতে পারবেন পরবর্তী ৩দিনের মধ্যে। সেই মতামত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তবে ৩দিনের পরে কোন মতামত গ্রহণযোগ্য নয়।
অত্যন্ত স্বচ্ছতার সাথে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব অনলাইন ও অফলাইনে উপস্থাপন করা হবে।
ক্রয় সংক্রান্ত কোন কাজে এককভাবে কেউ সিদ্ধান্ত গ্রহণ ও লেনদেন করতে পারবে না।
সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের নামে ব্যাংক হিসাব পরিচালনা করা হবে, সকল লেনদেন ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করা হবে।
প্রতেক মাসে ব্যাংক স্টেটমেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেইজবুক গ্রুপে দেওয়া হবে হিসেবে ও লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতে।
সদস্যদের মধ্যে যদি কোন অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তার সদস্য পদ বাতিল সহ সকলের মতামতের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
